সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নগদ অর্থ উত্তোলনের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

অবশেষে ব্যাংক হিসাবপ্রতি একদিনে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, এখন থেকে এক দিনের মধ্যে যেকোনো নগদ অর্থ উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।

রবিবার থেকে নগদ টাকা তোলার বিধিনিষেধ আর বলবৎ থাকবে না বলেও জানান তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এই বিধিনিষেধ আরোপ করার এক মাস পর এই শিথিলতা আসে।

গত ৭ আগস্ট ব্যাংকগুলোর প্রতি নগদ অর্থ উত্তোলন এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত ১১ ও ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ নগদ অর্থ উত্তোলনের সীমা বাড়িয়ে যথাক্রমে ২ লাখ ও ৩ লাখ টাকা নির্ধারণ করে। গত ১ সেপ্টেম্বর সীমা বাড়িয়ে দৈনিক পাঁচ লাখ টাকা করা হয়।

—–ইউএনবি