সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

১৫ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ গেইট

টানা ১৫ দিন পানি ছাড়ার পর বন্ধ করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় একসঙ্গে কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে অর্থাৎ ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করায় পরদিন ২৫ আগস্ট সকাল ৮টায় কেন্দ্রের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল। এতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়।

কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমতে থাকায় স্পিলওয়ের ১৬টি গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে পিডিবি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

—–ইউএনবি