সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকালে দুপুর ১টার কিছু পরে ঘটনাটি ঘটে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

পাভেল নামে ঢাকা কলেজের এক ছাত্রকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় নামলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইডিয়াল কলেজের ছাত্ররা পাভেলকে মারধর করে। এর প্রতিশোধ নিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে বের হয়ে তাদের ওপর হামলা চালায়।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সহিংসতা ঠেকাতে ওই এলাকায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

—–ইউএনবি