সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে গার্মেন্টস কর্মীবাহী একটি মিনি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়। অন্যদিকে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এবং স্থানীয় মানুষের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত ২০ জনকে চিকিৎসাসেবা দিয়েছেন। এছাড়া হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি মো. ইব্রাহিম।

—–ইউএনবি