সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শাহজাদপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মেরাজ মন্ডল (২০) নামের এক বাস চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাড়কোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ ওই গ্রামের বরকত মন্ডলের ছেলে ও শাহজাদপুর ট্রাভেলস বাস চালকের সহকারী ছিলেন।

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ থেকে আসা ট্রাকটি পাড়কোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেরাজ মন্ডল মারা যায়। এসময় আরও তিনজন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।