সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ধস, যানচলাচলে ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের বর্ণি এলাকায় সড়কে ধস দেখা দিয়েছে। সড়কের পাশের ব্লক ও মাটি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের এই অংশটি যানচলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

তবে সড়ক ও জনপথ (সওজ) কর্মকর্তারা বলছেন, বুধবার থেকে তারা ধসে পড়া অংশে কাজ শুরু করেছেন। কয়েক দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে।

স্থানীয় সূত্র জানায়, আরসিসি করে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি দিয়ে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি প্রতিদিন পাথর ও বালুবোঝাই শত শত ট্রাক চলাচল করে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বর্ণি এলাকার হাইটেক পার্ক সংলগ্ন সড়কের পাশের প্রায় ২০০ ফুট ব্লক ও মাটি ধসে পড়েছে। ব্লক সরে যাওয়ায় আরসিসি সড়কের নিচ থেকে মাটি ধসে পড়েছে। ফলে সড়কের ওই অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কবাতি না থাকায় রাতে যানচলাচল অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, মহাসড়কের পাশের ব্লক ও মাটি ধসে পড়ার খবর পেয়ে বুধবার থেকে কাজ শুরু করেছ সড়ক ও জনপথ বিভাগ।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, বুধবার থেকে মহাসড়কে ধসে পড়া অংশে মেরামত কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে কয়েক দিন সময় লাগবে। আমির হোসেনের ধারণা, কেউ মহাসড়কের পাশ থেকে ব্লক তুলে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।