সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টাঙ্গাইলে একাধিক গাড়ির সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাড়কে একাধিক গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মহাড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো নাম পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময় ওই গাড়ি পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের এএসআই মো. নবীন বলেন, হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু হয়েছে। বাকি একজন চিকিৎসাধীন আছেন।