সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক, ফখরুল, খসরু, গয়েশ্বর ও রিজভী

নিজস্ব প্রতিবেদক
মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই মামলা থেকে খালাস পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আজ রোববার এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহ আইনবিষয়ক সম্পাদক ও আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, লন্ডনের একটি আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে ২০১৯ সালে ঢাকার আদালতে একটি মানহানির মামলা করেন। সেই মামলায় তিনি দীর্ঘদিন ধরে আদালতে হাজির হন না। আদালতের কাছে মামলা থেকে তারেক রহমানসহ অন্যদের খালাস দেওয়ার আবেদন করা হয়। আজ আদালত মামলা থেকে তারেক রহমানসহ অন্যদের খালাস দিয়েছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকের দায়ের করা মানহানিসংক্রান্ত পৃথক চারটি মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এই রায় দেন।

গত ২২ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন।