সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান নৃশংস হামলার প্রতিবাদে বুয়েটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী। আজ সোমবার দুপুরে বুয়েটের শহীদ মিনারের সামনে তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি এবং যুদ্ধের শহীদদের স্মরণে মানববন্ধন শেষে ইসরায়েলের পতাকায় আগুন দেন শিক্ষার্থীরা। মানববন্ধন শুরুর আগে শিক্ষার্থীরা বুয়েটের প্রবেশপথে ইসরাইলের পতাকা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি মাটিতে ফেলে রাখেন। তারা পা দিয়ে পতাকা ও ছবি মাড়িয়ে ক্যাম্পাস থেকে বের হন।

মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘আমাদের পরাজয় বলতে কিছু নেই, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী’; ‘ওয়ান উম্মাহ, ওয়ান বডি’; ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বুয়েটের ২১ ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিম আহমেদ বলেন, ‘ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়। এই অবৈধ রাষ্ট্রটি যখন আমাদের ভাইদের ওপর হামলা করে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাদের হামলায় আমাদের একের পর এক নেতা শহীদ হচ্ছে। আমরা আর কোনো নেতাকে হারাতে চাই না। আমরা ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে দেখতে চাই।’ তিনি বলেন, যেসব রাষ্ট্র কথায় কথায় মানবাধিকারের কথা বলে, তারা ফিলিস্তিনের বিষয়ে চুপ থাকে। ফিলিস্তিনের হাসপাতাল-স্কুলে হামলা করলে তারা চুপ থাকে। তাদের প্রতি ধিক্কার।

২৩ ব্যাচের মোহাম্মদ বিন শরীফ বলেন, ‘আজ ফিলিস্তিনের আকাশ-বাতাস আমাদের মা-বোনদের আর্তনাদে প্রকম্পিত হচ্ছে। বিমান থেলে ফেলা বোমার আঘাতে আমার ভাইয়েরা প্রতিনিয়ত শহীদ হচ্ছে; কিন্তু আমরা অবৈধ ইসরাইলকে বলতে চাই, তোমাদের সময় ঘনিয়ে এসেছে।’