সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসরাইলের হামলায় জবাব দেবে ইরান

নিজস্ব প্রতিবেদক

ইরানের রাজধানী তেহরানসহ আরও দুটি প্রদেশের সামরিক অবকাঁঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গভীর রাতে এই হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েল যে হামলা চালিয়েছে, তার জবাব দিতে প্রস্তুত তেহরান।

ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। সূত্রটি বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’

তেহরান জানিয়েছে, ইসরায়েল শনিবার ভোরে তাদের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের বিমান বাহিনী। বিবৃতিতে বলা হয়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে ইসরায়েল হামলা চালায়। হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে।

এদিকে ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবেনা ইসরায়েল।

তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।