সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালি পেটে চা পান করলে শরীরে যা ঘটে

নিজস্ব প্রতিবেদক
বিশ্বের জনপ্রিয় এক পানীয় হলো চা। কেউ হয়তো বেশি চা পান করেন, আবার কেউ পরিমিত। তবে সকালে ঘুম থেকে উঠে অনেকেই চায়ের কাপে চুমুক দেন। এরপর থেকে দিনে একাধিকবার চা পান করেন চাপ্রেমীরা। তবে কখনো কি ভেবে দেখেছেন, আপনার প্রতিদিনকার এই অভ্যাস স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক হতে পারে!

যদিও চা স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তবে খালি পেটে চা পান করা উচিত নয়। খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি বা বদহজম হতে পারে। চায়ে থিওফাইলাইন নামক একটি যৌগ থাকে, যা শরীরের আর্দ্রতা শুষে নেয়। এই যৌগের ডিহাইড্রেটিং প্রভাব থাকায় কোষ্ঠকাঠিন্য হতে পারে।

আবার সকালে চা পানের পর প্রথমে মুখের ব্যাকটেরিয়া চিনিকে ভেঙে ফেলে, যা মুখে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হয়। অনেকে আবার সকালে দুধ চা পান করেন। এতে পেট আরও ফুলে ওঠে দিয়ে ও অ্যাসিডিটিতে ভুগতে হয় দিনভর। দীর্ঘদিনের এই অভ্যাস থেকে হতে পারে আলসারও।

বিশেষজ্ঞদের মতে, চা পান করার সবচেয়ে ভালো সময় হলো খাওয়ার ১-২ ঘণ্টা পরে। সকালেও এটি পান করতে পারেন, তবে খালি পেটে নয়। আর দুধ চা এড়িয়ে যান। কারণ এর থেকে কোনো পুষ্টিগুণ শরীর পায় না। তার চেয়ে ভেষজ বিভিন্ন চা যেমন- গ্রিন টি, তুলসি টি, লেমনগ্রাস টি ইত্যাদি।