সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নিহন নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় নিহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই তরুণের আত্মীয় কে এম জনি জানান, নিহন এবার এইচএসসি পাস করেছেন। সন্ধ্যায় মোটরসাইকেলে গুলিস্তান থেকে বাসায় আসার পথে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহন চাঁদপুর সদর উপজেলার হিরন তালুকদারের সন্তান। তিনি যাত্রাবাড়ীর বিবিরবাগিচা দুই নম্বর গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।