সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শীতের আগেই গিজারের যেসব সার্ভিসিং প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
শীতের সময় বাসাবাড়িতে সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে গিজার। গোসলের জন্য কিংবা খাওয়ার পানি গরম করার ঝামেলা থেকে রেহাই মেলে ঘরে একটি গিজার থাকলে।

তবে শীতের আগে গিজারের কিছু সার্ভিসিং করিয়ে নিন, তাহলে পুরো শীত একেবারে নিশ্চিন্তে কাটাতে পারবেন। গরমের দীর্ঘসময় গিজার বন্ধ রেখে গিজারে সমস্যা দেখা দিতে পারে। আগেই সার্ভিসিং করিয়ে নিলে এসব সমস্যায় পড়তে হবে না। দেখে নিন শীতের আগে গিজারের কী কী সার্ভিসিং করাবেন-

যারা নতুন গিজার কিনবেন তাদের গিজার কেনার পর ১২ মাস অর্থাৎ এক বছরের মধ্যে একজন পেশাদার দ্বারা গিজারের সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত। এছাড়াও, যদি গিজার এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে থাকে, তবে নিশ্চিত করতে হবে যে প্রতি ৬ মাস পর পর এটির সার্ভিসিং করানো হচ্ছে।

প্রয়োজন অনুযায়ী যাতে গিজার সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য ওয়াটার হিটারের রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গিজারের নিয়মিত সার্ভিসিং না করা হয় তবে গিজারে স্কেলিং ঘটতে পারে, যার ফলে গিজারের হিটিং রডের পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জমা হতে পারে। এতে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।

যা সবচেয়ে খারাপ, তা হলো এক্ষেত্রে অনেকসময় আমাদের গিজার লিক করতে পারে বা ফেটে যেতে পারে। গিজার সার্ভিসিং কখন প্রয়োজন? যদি গিজার শব্দ করতে শুরু করে। যদি গিজার ফুটো হতে শুরু করে। যদি গিজার জল গরম করতে সময় নেয়। যদি বিদ্যুতের আলো না জ্বলে বা বার বার বন্ধ হয়ে যায়।