সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

১৪ কেজির এক পোয়া মাছ বিক্রি হলো ১০ হাজারে

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কুয়াকাটায় মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের সামুদ্রিক লম্বু পোয়া। যা বিক্রি করেছেন ১০ হাজার টাকায়। সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তার জালে আটকা পড়ে মাছটি।

জানা যায়, জেলে ইলিয়াস মাঝি উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী ফিসের আড়তে নিলাম ডাকে। আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেন।

জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, ২২ দিনের অবরোধ কাটিয়ে সমুদ্রে মাছ ধরতে গেছি। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। সকালে বিক্রি করতে মাছটি নিয়ে আসি। পরে তা ১০ হাজার টাকায় বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই মাছগুলো আসলে সচরাচর পাওয়া যায় না।

মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, পোয়া মাছটি বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আসা করি এখানেই মাছটি বিক্রি হবে। না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটির নাম লম্বু পোয়া তবে স্থানীয়রা বিভিন্ন নামে এই মাছটিকে চিনে থাকেন। গভীর সমুদ্রের এ মাছটি কুয়াকাটা উপকুলে মাঝেমধ্যে ধরা পড়ে। পোয়া মাছের একটি প্রজাতি, খুব দামী মাছ, কারণ এর পেটের বালিশ খুব দামি।