সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইপিএলে জরিমানার মুখে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক :

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা দিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। এবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ২৪ লাখ রুপি জরিমানা গুনলেন তিনি। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের অভিযোগে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার এর পুনরাবৃত্তি ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকি সদস্যদের প্রত্যককে প্রায় ৬ লাখ রুপি জরিমানার বিধান রয়েছে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও স্লো ওভার রেটের অভিযোগ ওঠে রাজস্থানের বিরুদ্ধে। এবার তাই অধিনায়কসহ দলের সবাইকে গুনতে হয়েছে জরিমানা। মুস্তাফিজদের জরিমানার অঙ্ক অবশ্য স্যামসনদের চেয়ে কম। স্যামসন ছাড়া বাকিদের প্রায় ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। চতুর্দশ আসর থেকে আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি কঠোর করা হয়েছে। চলতি আসরে রাজস্থান আর কোনো ম্যাচে ধীর গতিতে বোলিং করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন অধিনায়ক স্যামসন।