সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

নিজস্ব প্রতিবেদক:

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছে অনূর্ধ্ব-১৯ দল। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য জানিয়েছে। আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে অনূর্ধ-১৯ বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে যুবাদের প্রস্তুতি ঠিকঠাক হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতকে হারিয়ে তারা দেশকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল। আগমী বিশ্বকাপেও শিরোপা ধরে রাখাটাই প্রধান লক্ষ্য। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে আফগানিস্তান যুব দল। এমন পরিস্থিতিতেই চারদিনের ম্যাচ দিয়ে শেষ হয়েছে সেই সিরিজ। এরইমধ্যে চূড়ান্ত হলো আরেকটি সফর। শ্রীলঙ্কার মাটিতে আগামী ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কার কোচ আভিষ্কা গুনাবর্ধনে বলেছেন, অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছে।