সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অবশেষে হারের স্বাদ পেল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

স্টিভ ওয়াহ কিংবা রিকি পন্টিংয়ে সর্বজয়ী অস্ট্রেলিয়া দল এখন অতীত হয়ে গেছে। স্মিথ-ওয়ার্নারের বল টেম্পারিং কা-ের পর এখন অজিদের অনেকেই হারায়। তবে ঘটনাটি ছেলেদের ক্রিকেটে নয়। টানা ২৬ ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়ার নারী দল! সফররত ভারতীয় ক্রিকেট দল জিতেছে ২ উইকেটের ব্যবধানে। গত ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরেছিল ভারতীয় দল। রোববার ম্যাককেতে অবশ্য তারা এই ভুল আর করেনি। টস জিতে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে ৯৮ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান বেথ মুনি ও অ্যাশলি গার্ডনার। ৬ চারে ৫২ রান করে মুনি আউট হলে ভাঙে এই জুটি। গার্ডনার ৬২ বলে দুই ছক্কা ও ৮ চারে করেন ৬৭ রান। টালিয়া ম্যাকগ্রার ৩২ বলে ৭ চারে ৪৭ রানের ইনিংসে অজিদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৬৪ রান। রান তাড়ায় নেমে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। স্মৃতি মান্ধানার সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন শেফালি ভার্মা। এরপর শেফালির সঙ্গে ইয়াসতিকা ভাটিয়ার ১০১ রানের জুটি ভারতকে জয়ের পথে নিয়ে যায়। শেফালি ৭ বাউন্ডারিতে করেন ৫৬ রান। আর ৬৯ বলে ৯ চারে ৬৪ রান করেন ইয়াসতিকা। এই জুটি ভাঙতেই ব্যাটিং ধস নেমেছিল। দ্রুত ৫ উইকেট হারানোর পর ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান ঝুলন ও মেঘনা সিং। ২০১৭ সালের পর এই প্রথম ওয়ানডেতে হারল অস্ট্রেলিয়ার মেয়েরা।