সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওল্ড ট্র্যাফোর্ডে হেরে গেলো ম্যানইউ

অনলাইন ডেস্ক :

শেষ মুহূর্তে ফার্ণান্ডেজের পেনাল্টি নষ্ট হওয়াতে জিতলো অ্যাস্টন ভিলা। ওল্ড ট্র্যাফোর্ডে হেরে গেলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শীর্ষস্থানে পৌঁছনোর আশাও পূরণ হল না রেড ডেভিলসদের। ইএফএল থেকে ছিটকে যাওয়ার পর শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে নেমেছিলেন রোনালদোরা। জয়ে ফিরতে মরিয়া ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হল সোলসকারের রেড ডেভিলসদের। জয়ের লক্ষ্যে থাকা ম্যাঞ্চেস্টার কোচ এদিন শুরু থেকেই অলস্টার লাইনআপ মাঠে নামিয়েছিলেন। অপেক্ষা ছিল রোনালদোর পা থেকে ফের একবার গোল দেখার। কিন্তু গোটা ম্যাচে এদিন সেভাবে দেখা যায়নি রোনালদোকে। সুযোগ নষ্ট করেছেন পল পোগবাও। ম্যাচের ৮৮ মিনিটে অঘটন। হওসের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। যদিও ম্যাচে ফেরার সুযোগ এসেছিল ম্যান ইউয়ের সামনে। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় রেড ডেভিলসরা। কিন্তু জালে বল জড়াতে ব্যর্থ হন ব্রুনো ফার্ণান্ডেজ।