সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত আব্দুল বিটের ছেলে আজিজার রহমান (৬০), ওই এলাকার মমিনপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৪৫), সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০) ও ইসলাম নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন (৫৫)।

স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনে বসেছিল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন ঘটনা স্থলে মারা যান। তারা দিনমজুর বলে জানা গেছে।

ইসলাম নগর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মমিনুর রহমান বলেন, রেলস্টেশনের পাশে ওই চার শ্রমিক বসেছিলেন। ধান মাড়াইয়ের শব্দের কারণে ট্রেনের হুইসেল শুনতে না পেরে চারজন ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ইনচার্জ মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।