সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

যে রক্ত অপবিত্র নয়

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ও অপবিত্র হওয়ার দিক থেকে রক্ত দুই প্রকার। এক প্রকার রক্ত হলো প্রবাহিত রক্ত, যা পশুপাখি জবাইয়ের সময় নির্গত হয় কিংবা মানুষ বা জীবিত পশুপাখির শরীরের কোনো অংশ কেটে যাওয়ার কারণে বের হয় এবং তা গড়িয়ে পড়ার পরিমাণ হয়। এই প্রকারের রক্ত হারাম ও অপবিত্র।

দ্বিতীয় প্রকার হলো মানুষ বা পশুপাখির শরীর থেকে নির্গত সামান্য রক্ত, যা গড়িয়ে পড়া পরিমাণ নয় এবং পশুপাখি জবাইয়ের পর এর গোশত ও শিরায় যে রক্ত থাকে। এগুলো প্রবাহিত রক্ত নয় তাই হারাম ও অপবিত্রও নয়।

তাই পশুপাখির গোশতে লেগে থাকা রক্ত লাগলে শরীর বা পোশাক নাপাক হবে না। বাজার থেকে গোশত কিনে আনার পর বা ফ্রিজ থেকে নামানোর পর তা ধোয়া হলে সাধারণত পানি লাল হয়ে যায়। ওই পানিও নাপাক নয় এবং ওই পানি লাগলে শরীর ও কাপড় নাপাক হবে না।

অজু ভঙ্গের কারণসমূহের মধ্যে একটি হলো, শরীর থেকে প্রবাহিত রক্ত বের হওয়া। কোনো কারণে শরীরের যে কোনো জায়গা থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে অথবা গড়িয়ে পড়বে এই পরিমাণ তরল রক্ত বের হয়, তাহলে অজু ভেঙে যায়।

এই প্রবাহিত তরল রক্ত অপবিত্র এবং তা লাগলে শরীর ও পোশাক অপবিত্র হয়ে যাবে।

শরীর কেটে সামান্য রক্ত বের হলে অর্থাৎ গড়িয়ে পড়বে না এই পরিমাণ রক্ত বের হলে অজু ভাঙবে না এবং ওই রক্ত অপবিত্রও নয়।

তবে এ ধরনের রক্ত বা ওপরে উল্লিখিত গোশত ধোয়া পানি লাগলে শরীর-পোশাক অপবিত্র না হলেও অপরিচ্ছন্ন হয়। নামাজে পবিত্রতার সঙ্গে পরিচ্ছন্নতাও কাম্য। তাই এ রকম রক্ত বা পানি শরীর বা পোশাকে লাগলে যথাসম্ভব তা ধুয়ে পরিষ্কার করেই নামাজ পড়া উচিত।