সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার রাষ্ট্রপতির আদেশে মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বোয়িং-এয়ারবাসের দ্বৈরথে বাংলাদেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
Skip to content

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, ৩ ক্যাটাগরিতেই বাড়ল খরচ

ফাইল ছবি: আরব নিউজ

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গত বছরের তুলনায় এবার তিনটি প্যাকেজেই খরচ বেড়েছে। বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার নতুন হজ প্যাকেজগুলোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফরিদ আহমেদ মজুমদার জানান, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ বিশেষ, সাধারণ এবং সাশ্রয়ী—এই তিন ধরনের হজ প্যাকেজ রাখা হয়েছে।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, বিশেষ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। সাধারণ প্যাকেজে হজ পালনে খরচ হবে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

এ ছাড়া হজযাত্রীদের চাহিদার ভিত্তিতে হজ এজেন্সিগুলো অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সেই হিসাবে বেসরকারি ব্যবস্থাপনায় এবার ঘোষিত তিনটি প্যাকেজেই ব্যয় বেড়েছে।

এনএনবাংলা/