সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

লালাবাজারে হাজী মৌলুল হোসেন কল্যাণ ট্রাষ্টের উপহার সামগ্রী বিতরণ

সিলেট প্রতিনিধি :
দক্ষিণ সুরমার লালাবাজারে মরহুম হাজী মৌলুল হোসেন কল্যাণ ট্রাষ্টের উদ্দোগে মোঃ সবুর হোসেন এর পক্ষ থেকে কৃষি উপকরন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর তালিমুল কোরআন মাদ্রাসায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি বিশিষ্ট শিক্ষানুরাগী আমিনুর রহমান চৌধুরী শিফতার সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবী বাদশাহ মিয়া, সাবেক ইউপি সদস্য শহীদ রেজা,গিয়াস উদ্দিন চৌধুরী নিপুল,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, হাজী মৌলুল হোসেন কল্যাণ ট্রাষ্টের সদস্য মোঃ এমদাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী ইসমাইল আলী বাচ্চু,সাহেদ আহমদ,হাজী আবুল কালাম আজাদ, সুহেল আহমদ, মুহিবুর রহমান ইমন, রিপন আহমদ,আবুল কালাম, সাজেল চৌধুরী, মিহির চৌধুরী, মোজাক্কির আহমদ ফাহিম, মাদ্রাসার শিক্ষক মিনহাজুল ইসলাম, আদিল হোসেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম আবুল হাসান। পরে উপকারভোগীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।