সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিশ্বে ৮০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বে ৮০ কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যা আগের পরিসংখ্যানের চেয়ে দ্বিগুণ। ৩০ বছরের বেশি বয়সীদের মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছেন যারা চিকিৎসা পাচ্ছেন না। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

ল্যানসেটে প্রকাশিত গবেষণায় দেখা যায়, ২০২২ সালে ১৮ বা তার চেয়ে বেশি বয়স এমন ৮২ কোটি ৮০ লাখ মানুষ টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এ সময় যাদের বয়স ৩০ বছরের বেশি ছিল তাদের মধ্যে ৫৯ শতাংশ চিকিৎসা পাচ্ছেন না বলেও জানানো হয়।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় ৪২ কোটি ২০ লাখ ডায়াবেটিস আক্রান্ত রোগীর কথা জানায়।

গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালের পর বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ রোগীই মধ্য ও নিম্ন আয়ের দেশের মানুষ।

এসব দেশে রোগীর সংখ্যা বাড়ালেও চিকিৎসা সেবা বাড়েনি। যদিও ধনী দেশে রয়েছে এর উল্টো চিত্র।