সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী সহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালু ভর্তি টোয়েন্টি গাড়ির নিচে পৃষ্ট হয়ে হাবিব (৫) নামের এক শিশু শিক্ষার্থী ও মাহেন্দ্র উল্টে শাহজাহান (৪২) নামের একজন নিহত হয়েছে। নিহত শিশু শিক্ষার্থী হাবিব উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মাহেন্দ্র উল্টে নিহত শাহজাহান একই ইউনিয়নের মাইজহাটি চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা যায়, উপজেলার ভান্ডারী বাজার হতে ছেড়ে আসা বালু ভর্তি দুইটি টোয়েন্টি গাড়ি বেপরোয়া গতিতে জিগাতলা বাজারের দিকে আসছিল। এসময় শিশু শিক্ষার্থী হাবিব রবিবার সকালে ব্রাক স্কুলে যাওয়ার পথে বাড়ি পাশেই টোয়েন্টি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক টোয়েন্টি গাড়ির চালক টিটু মিয়া পলাতক রয়েছে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে নিহত শাহজাহান মাহেন্দ্র গাড়ি যোগে কিশোরগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ সদর মহিনন্দ নামক স্থানে মাহেন্দ্র উল্টে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লাশ দুটি থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন