সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মাওলানা সাদের অনুসারীদের সড়ক অবরোধ : রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক:

মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেবে না তার অনুসারীরা। মাওলানা সাদকে আসার অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে দাবি করেছেন, ষড়যন্ত্র করে মাওলানা সাদকে আসতে দেয়া হচ্ছে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদ থেকে রওনা দেন সাদপন্থী হুজুররা। অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এ সময় তারা রমনায় রাস্তার ওপর বসে পড়েন। এতে সকাল থেকে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

হুজুররা জানান, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরুব্বিকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। এবার সেই অবস্থার পরিবর্তন চান তারা। এজন্য মওলানা সাদকে ভিসা দেয়ার দাবি জানান তারা।

জানা গেছে, আন্দোলনকারী আলেমা-ওলামাদের পক্ষে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইতোমধ্যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা।