সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন। আজ বুধবার দুপুর ১২টার দিকে একটি প্রতীকী কফিন নিয়ে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে টিএসসির সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, এখনো যাঁরা চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক, তাঁরা আসলে কী চান, এটা বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তাহলে একটা গণভোটের আয়োজন করেন।

উপদেষ্টা নিয়োগের প্রশ্ন তোলে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা প্রশ্ন করতে চাই, উপদেষ্টা নিয়োগ কীভাবে হচ্ছে? কোন ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে? এগুলো আমাদের সামনে পরিষ্কার করতে হবে।’

আজকের সমাবেশে আরও বক্তব্য দেন মো. জিয়াউর রহমান ও আহমেদ ইসমাইল।
কফিন মিছিলে মূলত ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদ এবং দু–একটি সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে কিছু সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।