সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইউক্রেনে হামলায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো রাশিয়া

অনলাইন ডেস্ক:

ইউক্রেনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই হামলার ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, যুদ্ধে এই প্রথম পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করলো রাশিয়া। এ ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলানোর পর ইউক্রেনে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো রুশ বাহিনী।

আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র মূলত এমন একটি কৌশলগত অস্ত্র যা পারমাণবিক অস্ত্র বহনের ক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করার ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় কিয়েভ।