সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

খুলনায়  পাট শিল্প সেক্টরের উৎপাদনশীলতা বৃদ্ধির চ্যালেঞ্জ  ও করনীয় শীর্ষক কর্মশালা

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
পরিবেশবান্ধব পাট শিল্পের উৎপাদনশীলতা ও জাতীয় অর্থনীতিতে অবদান বাড়াতে পাটখাতের আমূল পরিবর্তন করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে খুলনায় ২৫ নভেম্বর  সোমবার ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে শেরে বাংলা রোডে সমাজসেবা সম্মেলন কক্ষে  কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর নাসিবের সভাপতি ইফতেখার আলী বাবুর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা  আবিদা সুলতানার উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মহা পরিচালক মেসবাহুল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের পরিচালক আরিফুজ্জামান আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা রিপন সাহা,গবেষণা কর্মকর্তা আশিকুল হক প্রমুখ। এসময়ে সভাপতি তার বক্তব্যে বলেন যে পলিথিন নিষিদ্ধ হয়েছে তাই পাটের ব্যবহার বাড়াতে হবে। এজন্য আজকের একদিনের এই কর্মশালা যথেষ্ট না। মানুষকে পাটের ব্যবহার উদবুদ্ধ করতে হবে।