সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাবেক সেনা প্রধানের ভাই ও কেসিসির সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন গ্রেপ্তার

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও সাবেক সেনা প্রধানের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি কেসিসি ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো: তাজুল ইসলাম।
তিনি বলেন, সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যা মামলায় অভিযুক্ত রয়েছেন। তাছাড়া তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দু’টি নাশকতা মামলা রয়েছে, যার নং ১০ ও ১১। মামলা দু’টি এ বছরের ৩০ আগস্ট খালিশপুর থানায় দায়ের করা হয়। ওই মামলার একটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছেন।