সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পাবনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক; আগ্নেয়াস্ত্র জব্দ

আবুল কালাম আজাদ, পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে‌ অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।

আটককৃত হলেন- সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার গ্রামের শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, এ বিষয়ে মামলা দায়ের করে আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।