সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা “কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানার চুল্লিগুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।
অবৈধ এ কারখানাটি বন্ধে এর আগে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানাটির চুল্লি গুড়িয়ে দেয়া হয়েছে।
৪ ডিসেম্বর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানার চুল্লি গুলো ভেঙ্গে  গুড়িয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী ও থানা পুলিশের একটি টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান, অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি।