সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রংপুর অঞ্চলের বিনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আব্দুর রহমান মিন্টু, রংপুর :

রংপুর অঞ্চলের বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতের সম্প্রসারণ ও শস্য বিন্যাস অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)দুপুরে বিনা রংপুর উপকেন্দ্রে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিনার এসআরএবি প্রকল্পের পরিচালক ড. মাহবুবুল আলম তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, রংপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ বেলাল উদ্দিন, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের  অধ্যক্ষ মো: সরিফুল ইসলাম ,বিনার এসআরএবি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

এতে বক্তব্য রাখেন  উপস্থাপন করেন  বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী ,রংপুর কৃষি সম্প্রসাণ অধিধপ্তরের উপ পরিচালক   মো: এনামূল হক, কুড়িগ্রাম কৃষি সম্প্রসাণ অধিধপ্তরের উপ পরিচালক সাইফুল আলম,কৃষক মো: মকবুল হোসেন প্রমূখ ।

বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কর্মশালায় রংপুর কৃষি অঞ্চলের ৮ জেলার  কৃষি সম্প্রসাণ অধিধপ্তরের উপ পরিচালক , উপজেলা কৃষি কর্মকর্তা, বীজ উদ্যোক্তারা, বিনার উদ্ভাবিত ফসলের জাতের ফলন, সম্প্রসারণ ও সমস্যা নিয়ে আলোচনা করেন।