সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সিলেটে সদরে ব্র্যাকের অবহিতকরন সভা অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা সৃষ্টির কোন বিকল্প নাই —- সদর উপজেলা নির্বাহী অফিসার 

এস এ শফি, সিলেট প্রতিনিধি :
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ খোশনূর রুবাইয়াৎ বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা সৃষ্টির কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, ব্যবসা টিকিয়ে রাখার জন্য ব্যবসা উন্নয়নের জন্য কেনার কোন বিকল্প নাই। প্রশিক্ষণ মানুষকে দক্ষ করে। সে ক্ষেত্রে তিনি ব্রাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং ব্রাককে সার্বিক সহযোগিতায় করার প্রতিশ্রুতি দেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ব্র্যাকের আনলকিং ফিনানশিয়াল সল্যুশন ফর ইয়থ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের সভাপতিত্বে ও সেক্টর স্পেশালিষ্ট সোহেল রানা সবুজের উপস্থাপনায়  অবহিতকরন সভায়  মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল আহাদ,পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল,পল্লী উন্নয়ন অফিসার সাবিহা ফাতেহা।
এছাড়া সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মো: আসলাম হাকিম আরিফ, প্রোগ্রাম অর্গানাইজার আছিয়া খাতুন, এ্যাসোসিয়েট অফিসার মোঃ তোফায়েল আহমেদ এবং কামরুল ইসলাম অনয়।