সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ 

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল,মৌলভীবাজার, প্রতিনিধি:
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা ও  বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবং সুনামগঞ্জে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের চৌমুহনা চত্বরে জুলাই হিন্দু আল্যায়েন্স এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও সাংস্কৃতিক কর্মী বিকাশ দাস বাপন, সাংস্কৃতিক কর্মী নীতেশ সুত্রধর, সঞ্জয় রায় রাজু, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদস্য (মেম্বার) পিয়াস দাশ প্রমুখ। পরে একটি মৌন মিছিল করে তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তরা  বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাংচুর ও পতাকায় আগুন ধরানোর মতো কাজ এর আমরা তীব্র নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কোন ভাবেই কাম্য নয়। পাশাপাশি গত মঙ্গলবার সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলারও আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।