সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোকছেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস উর্মি। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক এনামুল হক, সদস্য প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক আলমগীর জামান, সদস্য সাংবাদিক আব্দুল আলীম প্রামানিক, সদস্য শিক্ষক আয়শা সিদ্দিকা, সদস্য ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন।