সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: উপাচার্য

রংপুর ব্যুরো:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গবেষণায় গুরুত্ব দিতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা যুযোপযোগী করতে পারলে অদূর ভবিষ্যতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকবে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার এন্ড প্রসপেক্ট অব বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান। তিনি বলেন, মহিয়সী বেগম রোকেয়ার নামে নামকরণ করা এই বিশ^বিদ্যালয় উত্তরবঙ্গকে আলোকিত করছে। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভাগগুলিতে অন্তত শতকরা ২০ ভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সনদ থাকলে সেটিকে ভালো মানের বিশ^বিদ্যালয় হিসেবে গণ্য করা হয়। এটি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রচেষ্টা ও পরিকল্পনা থাকা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ।