সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

অনলাইন ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। স্থানীয় সময় শুক্রবার দেশটির মাউলি এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০০ কিলোমিটার (৬২ দশমিক ১৪ মাইল)। ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও জানা যায়নি।

এর আগে ২০২০ সালে চিলির উত্তরাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎস ছিল আতাকামা অঞ্চলের ভ্যালেনার শহর থেকে ৭৮ কিলোমিটার উত্তরপূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

প্রথমটি আঘাত হানার কয়েক মিনিট পরেই সেখানে ৬ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূকম্পন আঘাত হানে। সুদূর সান্তিয়াগো শহরেও অনুভূত হয় ভূমিকম্পের প্রভাব।

বিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি। বলা হয় এটি ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দেশটিতে ২০১০ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ হারায় অন্তত ৫২৬ জন। এর প্রভাবে সেসময় সুনামিও সৃষ্টি হয়েছিল।