সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ডামুড্যায় অবৈধ ইট ভাটায় অভিযান দুই লক্ষ টাকা জরিমানা

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন:

ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় পাইক ব্রীক ফিল্ড এর মালিক বাবুল পাইককে সরকারী নির্দেশ লংঘন করে কার্যক্রম সম্পাদনের দায়ে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল মালেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও সংশোধীন ২০১৯ অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা করেন। শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ১২ টায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক।

এ সময় অবৈধভাবে পরিচালিত ইট ভাটায় ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। তিনি বলেন সরকারী বিধি অমান্য করে পরিবেশ ধংসকারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন সময় পুলিশ ও আনছার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।