সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের প্রচার খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার অবরুদ্ধ

ইমরান, খুলনা:
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। স্টেশনের ডিজিটাল স্ক্রিনে পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণার একটি ভিডিও ভাইরাল হলে শিক্ষার্থীরা স্টেশনে অবস্থান নেয় এবং মাস্টারকে অবরুদ্ধ করে।
ভিডিওতে দেখা যায় খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে লেখা, ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথেই রেলস্টেশনের অবস্থান নেয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, জনতা। এ সময় তাদের স্বৈরাচার বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়। একই সাথে এ ঘটনার সাথে জড়িত সন্দেহ মো: আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটকলে প্রভু নিষের নিকট সোপর্দ করে।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা মেসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রোলিংয়ে বাজে একটা লেখা আসতেছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে নতুন কর্তৃপক্ষের সাথে কথা বলি। আসলাম হোসেন ওর অফিস সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।