সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

খুলনায় জেন্ডার এবং উদ্যোক্তা একসাথে ০৫ দিনের  প্রশিক্ষণ 

ইমরান, খুলনা:
দুস্থ অসহায় নারীদের কে স্বাবলম্বী করার জন্য এবং নারীদের ব্যবসায় আগ্রহী করার লক্ষে যারা ব্যবসা শুরু করছেন অথবা করবেন  তাদেরকে দক্ষ রুপে গড়ে তোলার লক্ষে  ILO   নাসিব কেন্দ্রীয় কমিটির আয়োজনে  খুলনা মহানগর নাসিবের সহোযোগিতায় খুলনা মহানগর নাসিবের সভাপতি ইফতেখার আলী বাবুর সভাপতিত্বে হোটেল জেলিকোতে  ০৫ দিনের প্রশিক্ষন  অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিবের কেন্দ্রীয় সহ সভাপতি   মুহাম্মদ মনিরুজ্জামান । সভাপতি  তার বক্তব্যে বলেন নাসিব সরকারের সাথে মিলেমিশে উন্নয়নের কাজ করে যাচ্ছে। বাংলাদেশে উদ্যোক্তাদের সহযোগিতার জন্য এস এম ই ফাউন্ডেশন   কাজ করছে, বিসিক কাজ করছে, একটা সংগঠন মানুষের কাছে গেলে মানুষ উপকৃত হয়। নাসিব সেভাবে মানুষের কাছে যাচ্ছে।নাসিবের গুরুত্ব সরকার অনুধাবন করে বিসিক ও অন্যান্য  সংস্থা এক হয়ে কাজ করছে । সভাপতি আরো বলেন যে প্রশিক্ষন নিয়ে ঘরে বসে থাকলে হবে না নিজেদের স্বাবলম্বী হতে কাজ করতে হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষন নেন।