সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

অনলাইন ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন রুশ জেনারেলকে হত্যা করা হয়েছে। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে মঙ্গলবার তিনি নিহত হন। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে নিহত হয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন।

রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী আরকেএইচবিজেড নামে পরিচিত। এদিকে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভের হত্যাকাণ্ডকে নিজেদের সফলতা বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এমনকি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমেও বলা হয়েছে যে, দেশটির নিরাপত্তা বাহিনী ওই রুশ জেনারেলকে হত্যা করেছে।