সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ

রংপুর ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে (৩১ ডিসেম্বর )নগরীর  আল হেরা ইন্সটিটিউট- এর মাঠে শতাধিক মানুষের মাঝে  ১৯, ২৩, ২৪ ও ২৫ নং ওয়ার্ড শাখায়  কম্বল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল,  মহানগর প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওসার আলী প্রমুখ।
২৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মিয়ার  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া।