সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অসহায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আরপিএমপি কমিশনার

আব্দুর রহমান মিন্টু, রংপুর :

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)  রংপুর রেলওয়ে স্টেশন এ অসহায় শীতার্থ মানুষদের কম্বল দিয়ে নতুন বছরের সূচনা করেন। গতকাল বুধবার রাত ১২ টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ  কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম রংপুর রেলওয়ে স্টেশন এ উপস্থিত হন।

এরপর তিনি পুরো স্টেশন এবং আশপাশ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি সেখানে অবস্থানরত বিভিন্ন মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষ করে তিনি অসহায় ও শীতার্থ মানুষদেরকে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষ করে তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন  আরপিএমপি উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত দায়িত্ব ডিসি (সদর দপ্তর ও প্রশাসন)  মোঃ শিবলী কায়সার উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এছাড়াও বিভিন্ন মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।