সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জালিয়াতির অভিযোগে ‘ধামাকা শপিং’এর সিওও গ্রেপ্তার

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

জালিয়াতির অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ধামাকা শপিং’-এর চিফ অপারেটিং অফিসারসহ আরও দুই ব্যক্তিকে।

র‌্যাব সদর দপ্তরের এএসপি (মিডিয়া) ইমরান খান বুধবার ইউএনবিকে বলেন র‌্যাবের সদস্যরা মঙ্গলবার রাতে রাজধানী থেকে ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

এর আগে, একজন গ্রাহকের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এই ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছিল।