সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কোম্পানীগঞ্জে মাটির ট্রাক চাপায় প্রাণ হারালো এক  কিশোর চালক

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক চাপা পড়ে ইসমাঈল হোসেন শাহিন (১৬) নামে এক কিশোর চালক প্রাণ হারিয়েছে।
শনিবার (২৪  জানুয়ারী) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর শাহীন চর ফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নকশা ওয়ালার বাড়ির ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রয়েল ব্রিক ফিল্ডের ইট তৈরির জন্য মাটি স্তুপ করার সময় মাটিবাহী ট্রাক উল্টে চাপা পড়ে চালক শাহীন। এসময় ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,  এবিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।