সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা ও এক জনকে ২০ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি:
পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা ও এক জনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়ালবাড়ি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  মুরাদ হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়  সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের  রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করচ্ছিলো।

এসময় এস কে বেটার মালিক রশিদ প্রামানিক কে ৫০ হাজার টাকা জরিমানা ও বড় টলি গাড়ি মালিক শাহিন আলম কে ৫০ হাজার টাকা জরিমানা এবং মিজানুর রহমান নামে এক জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশ বিট অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।