সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও ২ জন আহতের ঘটনা ঘটেছে। ।
স্থানীয় আহনাফ সিদ্দিকী নামে প্রত্যক্ষদর্শী জানান,বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার বসুরহাট সুপারের একটি বাস বসুরহাট থেকে কবিরহাট যাচ্ছিল। বাসটি বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া সবজি আড়ৎ এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা নিয়ে শ্রমিক মাইন উদ্দিন বের হলে বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দেয়। এসময় গুরুত্বর আহত মাইন উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপর একটি দুর্ঘটনায় বসুরহাট-চাপরাশির হাট সড়কে আবুল হাসেম ও সজীব আহত হন।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত আড়ৎ  শ্রমিক মো. মাইন উদ্দিন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, নিহত মাইন উদ্দিনের ঘাতক বাসটির চালক গাড়ী রেখে পালিয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।