সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

খুলনার ডুমুরিয়ায় আঠারো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
 ডুমুরিয়ায় আঠাঁরো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় আঠাঁরো মাইল কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটি, সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আঠারো মাইল বাজারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , ডুমুরিয়ার মাগুরা গুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আরশাফুল ইসলাম, ব্যবসায়ী হাজী রবিউল ইসলামসহ আরো অনেকে। মানববন্ধনে সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ বলেন, কোনক্রমেই বাজার স্থানান্তর করতে দেওয়া হবে না। প্রয়োজনে এই সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।