সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেষ হলো সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০-০৯-২০২১) ১৯ পদাতিক ডিভিশন এর আওয়াতাধীন টাঙ্গাইল এর বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১১ ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ২৪ ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ রিফাত মিয়া শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১১ ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ নাইম হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি জেনারেল কর্মকর্তা কমান্ডিং (জিওসি), ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঘাটাইল অঞ্চলে কর্মরত ঊধর্¡তন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে শুরু হওয়া ওই ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।