সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টিটোয়েন্টিতে রেকর্ড গড়লেন বাবর

অনলাইন ডেস্ক :

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ বাতিলের পর বড় ধাক্কা লাগে পাকিস্তান দলে। তাই বিশ্বকাপের প্রস্তুতি চলছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। আর প্রতিযোগিতার তৃতীয় ম্যাচেই দারুণ এক রেকর্ড গড়লেন জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার আসরের ১১তম ম্যাচে নর্দার্নের মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল পাঞ্জাব। টস জিতে বাবর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আহমেদ শেহজাদকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে রীতিমত স্টিম রোলার চালিয়েছেন প্রতিপক্ষ বোলারদের ওপর দিয়ে। ৬৩ বলের মোকাবেলায় ১০৫ রান করে অপরাজিত থাকেন বাবর, হাঁকান ১১টি চার ও ৩টি ছক্কা। এই শতকে ভর করে দল পায় ২০০ রানের পুঁজি। বাবরের ইনিংস সত্ত্বেও দল অবশ্য জিততে পারেনি। তবে বাবর আলোচনায় নতুন রেকর্ড গড়ে। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি শতকের মালিক বনে গেছেন তিনি। এই ফরম্যাটে বাবরের মোট শতক এখন ৬টি। বাবরের উদ্বোধনী সঙ্গী শেহজাদ হাঁকিয়েছেন ৫টি শতক। শেহজাদের সমান শতক আছে কামরান আকমলেরও। তবে ক্রিকেট বিশ্বে অন্তত ৬টি শতক হাঁকানো নবম ব্যাটসম্যান বাবর। এই তালিকায় সবার ওপরে ২২ শতকের মালিক ক্রিস গেইল।